ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটি এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মালামাল মাথায় পড়ে মো. রনি (২৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মীরা জানান, ভবনের সাততলায় ঢালাইয়ের মালামাল ওঠানোর সময় হঠাৎ রশি ছিঁড়ে যায়। এতে মালামাল সরাসরি নিচে থাকা রনির মাথায় পড়লে তিনি গুরুতর জখম হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০২:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬