ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ছাত্রদল কর্মীর, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ভয়াবহ মোটরসাইকেল সংঘর্ষে দুজন ছাত্রদল কর্মী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুরের মাহিম খন্দকার (২৬)। আহতদের মধ্যে নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমনসহ আরও তিনজন রয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের হাসপাতালে নিয়ে আসা একাধিক যুবক পুলিশকে জানান, নারুই ব্রিজের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী পাঁচজনই ছিটকে রাস্তায় পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আহত ইয়াছিন আরাফাত রিমন নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার শিকার দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ জেলা মর্গে রাখা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি সদর থানা এলাকায় ঘটেছে, তাই সকল আইনগত কার্যক্রম সদর থানায় সম্পন্ন হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ছাত্রদল কর্মীর, আহত ৩

আপডেট সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬