মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রণতরিটি ইতোমধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড একটি ছবি শেয়ার করেছে, যেখানে নিমিটজ শ্রেণির সুপারক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করতে দেখা যাচ্ছে।
তবে রণতরিটি এই অঞ্চলে আগে থেকে অবস্থান করা জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের পরিবর্তে যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। সেন্টকম জানিয়েছে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, মার্কিন পঞ্চম নৌবহরের সামুদ্রিক নিরাপত্তায় সহায়তা করার জন্য লোহিতসাগরে তার কার্যক্রম অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 




















