ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতের ১১ দলীয় ঐক্যের গণমিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আগামী শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই গণমিছিল গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যা সমাধানের দাবিতে আয়োজন করা হয়েছে। দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে এবং নাগরিকগণ অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। তাই এ রায় বাস্তবায়ন সরকারের প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

গোলাম পরওয়ার আরও বলেন, এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তিনি বিশ্বাস করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি জামায়াতের সকল স্তরের জনশক্তি, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে ২৫ এপ্রিলের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলভাবে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি দল-মত নির্বিশেষে রাজপথে নেমে এসে জনগণের দাবি আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতের ১১ দলীয় ঐক্যের গণমিছিল

আপডেট সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬