ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য এমপিদের এক মাসের বেতন অনুদান চাইল ফাউন্ডেশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের বীরদের চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য সংসদ সদস্যদের (এমপি) এক মাসের বেতন অনুদান হিসেবে চেয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বর্তমানে আর্থিক সংকটে থাকা ফাউন্ডেশনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখতে এই সহায়তা কামনা করেছে।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে প্রায় ১৪ হাজার আহতের জন্য মোট ৩৩৭ কোটি টাকার প্রয়োজন। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া ১২০ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে। বর্তমানে তাদের হাতে মাত্র তিন কোটি ৮০ লাখ টাকা অবশিষ্ট রয়েছে, যা দিয়ে বেশিরভাগ জুলাই যোদ্ধাকে সহায়তা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের অফিস ভাড়া, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি মাসে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে তাদের অপারেশনাল অ্যাকাউন্টে এক লাখ টাকারও কম অর্থ থাকায় আগামী মাসের খরচ চালানো নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কামাল আকবর বলেন, বর্তমান সংসদ সদস্যরা জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে আজ এই অবস্থানে এসেছেন। তাই শহীদ ও আহতদের প্রতি তাদের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। তিনি স্পিকারের কাছে এই বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানান, যাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য এমপিদের এক মাসের বেতন অনুদান চাইল ফাউন্ডেশন

আপডেট সময় : ০৭:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬