জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বারবার গণঅভ্যুত্থান চাই না, মানুষ জীবন দিক এটা আমাদের প্রত্যাশা নয়। কিন্তু যদি বিএনপি সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় এবং সংস্কারের পথ রুদ্ধ করে, তবে জনগণ আবারও ক্ষোভে ফেটে পড়বে।’ তিনি মনে করেন, বর্তমান সরকার দুই মাসের মধ্যেই প্রচণ্ড অজনপ্রিয় হয়ে পড়েছে।
বিশেষ সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর বিশ্লেষণ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, তেল সংকট, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক চাপ সামলাতে না পারলে এই সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি হুঁশিয়ারি দেন যে, এনসিপি এবং ১১ দলীয় জোট বর্তমানে ধাপে ধাপে জনমত গঠন করছে এবং চূড়ান্ত পর্যায়ে তারা সংস্কারের দাবিতে রাজপথে নামতে দ্বিধা করবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে পুরোনো রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা, অন্যদিকে নতুন প্রজন্মের রাষ্ট্র পুনর্গঠনের তীব্র আকাঙ্ক্ষা। এই দুইয়ের দ্বন্দ্বে আগামীর রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 




















