পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আশকোনা এলাকায় পাইপলাইনের ত্রুটি মেরামতের কাজ দুপুর ১টা থেকে শুরু হয়েছে, যা রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকবে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, মেরামতের এই সময়ে আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা ও বিমানবন্দরসহ সংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। জরুরি এই কাজের ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কাজ শেষ হওয়ার সাথে সাথেই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























