ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নরসিংদীতে তিতাস গ্যাসের অভিযান: শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ টাকা

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

অভিযান চলাকালে শতাধিক বাড়ির অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে ৯টি পরিবারকে মোট ২ লাখ ১৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে তিতাস গ্যাসের জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আহম্মদ উল্লাহসহ অন্যান্য প্রকৌশলী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের উইকেট নিয়ে মুখ খুলতে নারাজ কিউইরা, নজর সিরিজ জয়ে

নরসিংদীতে তিতাস গ্যাসের অভিযান: শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ টাকা

আপডেট সময় : ১০:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬