ড. মো. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মো. সাইমুম পারভেজকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, ড. সাইমুন পারভেজ বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহকারী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দলটির থিঙ্কট্যাংক এবং কনটেন্ট জেনারেশন টিমের প্রধান হিসেবে কাজ করছেন এবং বিএনপির নির্বাচনি ইশতেহার তৈরির কমিটিতেও ছিলেন। এছাড়াও তিনি সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবেও কাজ করছেন।
রিপোর্টারের নাম 



















