মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাণিজ্যের প্রধান জলপথগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে বিকল্প পথ হিসেবে পানামা খালের ওপর নির্ভরতা বহুগুণ বেড়ে গেছে, যা পণ্য পরিবহনের খরচ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তেলবাহী জাহাজগুলো দীর্ঘ সময় অপেক্ষা এড়াতে বিশাল অঙ্কের বাড়তি অর্থ গুণতে বাধ্য হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, পানামা খাল ব্যবহারের জন্য আগে যেখানে নিলাম মূল্য গড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার ছিল, তা এখন বেড়ে ৩ লাখ ৮৫ হাজার ডলারে দাঁড়িয়েছে। এমনকি জরুরি অগ্রাধিকার পেতে কোনো কোনো জাহাজ ৪০ লাখ ডলার পর্যন্ত অতিরিক্ত মাশুল দিচ্ছে। বর্তমানে এশিয়ায় জ্বালানি চাহিদা মেটাতে অনেক দেশ মধ্যপ্রাচ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি করছে, যার ফলে পানামা খালে জাহাজের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে খাল কর্তৃপক্ষ দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা বাড়ালেও অতিরিক্ত চাহিদার কারণে দীর্ঘ অপেক্ষা ও ব্যয় বৃদ্ধি অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























