ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে তিনটি শীর্ষ স্বীকৃতি অর্জন করল ইলেক্ট্রোমার্ট

দেশের রিটেইল শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস’-এর তৃতীয় আসরে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। গ্রাহক সন্তুষ্টি, উদ্ভাবনী সেবা এবং উন্নত প্রযুক্তির পণ্য সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি এই গৌরব অর্জন করেছে।

ইলেক্ট্রোমার্ট যে তিনটি বিভাগে পুরস্কার জিতেছে সেগুলো হলো—বেস্ট রিটেইলার ইলেকট্রনিক্স, ইমার্জিং রিটেইলার অব দ্য ইয়ার এবং মোস্ট অ্যাডমায়ারড রিটেইলার। গত ২৫ বছর ধরে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের মাধ্যমে ইলেকট্রনিক্স বাজারে আস্থার প্রতীক হয়ে ওঠা এই প্রতিষ্ঠানটি তাদের এই সাফল্যকে গ্রাহকদের প্রতি উৎসর্গ করেছে। কর্তৃপক্ষের মতে, এই স্বীকৃতি আগামী দিনে গ্রাহকদের আরও আধুনিক ও মানসম্মত সেবা প্রদানে তাদের অনুপ্রেরণা জোগাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে তিনটি শীর্ষ স্বীকৃতি অর্জন করল ইলেক্ট্রোমার্ট

আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬