মধ্যপ্রাচ্যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও আকাশপথের নিষেধাজ্ঞার কারণে সাময়িক বিঘ্ন ঘটার পর পুনরায় সব রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত বিরতিতে ডানা মেলছে বেসরকারি এই এয়ারলাইন্সের উড়োজাহাজগুলো। প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে। এছাড়া রিয়াদ ও জেদ্দা রুটে বড় আকারের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উন্নত মানের উড়োজাহাজ রয়েছে এবং অদূর ভবিষ্যতে মদিনা ও দাম্মাম রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি।
রিপোর্টারের নাম 

























