ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত বাংলার ‘যাত্রাপালা’

রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচালক আসিফ ইসলামের এই চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিভিন্ন দেশের চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত হয়ে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা নির্ভর কাহিনির ভূয়সী প্রশংসা করেন।

উৎসবের ‘আর্টকো’ বিভাগে নির্বাচিত এই সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে মস্কো যান প্রযোজক জান্নাতুল বাকের খান, পরিচালক আসিফ ইসলাম এবং জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সিনেমাটি দেখার পর দর্শকরা এর নির্মাণশৈলী ও চিত্রগ্রহণের প্রশংসা করলেও কাহিনির বিয়োগান্তক সমাপ্তি তাদের আবেগাপ্লুত করেছে।

এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ সিনেমাটি মস্কোর ৪৬তম আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জয় করেছিল। এবারের আসরে আসিফের পাশাপাশি বাংলাদেশের তরুণ নির্মাতা যুবরাজ শামীমের ‘অতল’ সিনেমাটিও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রবীণ যাত্রাশিল্পী অরবিন্দ মজুমদার ও একঝাঁক যাত্রাশিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটি দ্রুতই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত বাংলার ‘যাত্রাপালা’

আপডেট সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬