ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের এই উদ্যোগে বেশ কয়েকটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এই মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস এবং গাজী ব্রিকস নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশাপাশি, স্কেভেটর/পেলোডারের সাহায্যে ইট ভাটার কিলন ভেঙ্গে দিয়ে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

মাহফুজুর রহমান আরও জানান, জেলায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এই অভিযানের ফলে অবৈধ ইটভাটাগুলো বন্ধ হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কী থাকে? বাজেট উপস্থাপনের ঐতিহ্য

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬