ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে ‘রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের ফি বাবদ ৭৫০ টাকা রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে তার রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























