ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্রভাবে প্রার্থীরা এই মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোট থেকে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়াও শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান নামে তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, যারা কোনো দল বা জোটের অন্তর্ভুক্ত নন।
তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ এপ্রিল জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ২৬শে এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে এবং কমিশন ২৭ ও ২৮শে এপ্রিল সেই আপিল নিষ্পত্তি করবেন। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল। ৩০শে এপ্রিল প্রতীক বরাদ্দ এবং আগামী ১২ই মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 






















