ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ‘দম’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরে কেবল মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়া রেদওয়ান রনি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দম’ এবার সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মাধ্যমে সাধারণ দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হতে যাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার মধুমিতা, শ্যামলী, সাভারের সেনা অডিটোরিয়ামসহ দেশের বিভিন্ন জেলার নামকরা হলগুলোতে সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। পরিচালক রেদওয়ান রনি জানান, ‘দম’ কেবল একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের বিজয়ের গল্প। এর আগে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় মুক্তি পেয়ে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই চলচ্চিত্রে আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরীসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ‘দম’

আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬