ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের শাম্মী আক্তার দ্বিতীয়বারের মতো সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থী শাম্মী আক্তার দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নকালে ডিসি বা সচিব হওয়ার স্বপ্ন দেখলেও, সময়ের পরিক্রমায় তিনি অনিশ্চিত ও কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ বেছে নেন। সেই ত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি এবার সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন।

সোমবার বিএনপির ঘোষিত ৩৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থীর তালিকায় শাম্মী আক্তারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য, দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের প্রতি অগাধ ভালোবাসা থেকেই শাম্মী আক্তার ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে রাজপথের প্রতিটি আন্দোলনে তার সাহসী উপস্থিতি তাকে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি এনে দেয়।

এর আগে ২০০৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে শাম্মী আক্তার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রতিনিধিত্ব করেন। সে সময় সংসদের ভেতরে তার তেজস্বী ও যুক্তিপূর্ণ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল।

চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ শাম্মী আক্তারের মনোনয়ন প্রসঙ্গে বলেন, ‘শাম্মী আপা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও তাকে শান্ত্বনা দিয়ে সৈয়দ ফয়সলকে মনোনীত করা হয়েছিল, তবুও তিনি হাল ছাড়েননি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শাম্মী আপাকে মূল্যায়ন করেছেন। তার এই মনোনয়ন কেবল তার প্রাপ্য নয়, এটি চুনারুঘাট তথা হবিগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়।’

নিজের অনুভূতি ব্যক্ত করে শাম্মী আক্তার বলেন, ‘দলের প্রতি আমার দায়বদ্ধতা আমি সবসময় নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। এই মনোনয়ন আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি আমৃত্যু দলের আদর্শ ও নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

হবিগঞ্জের শাম্মী আক্তার দ্বিতীয়বারের মতো সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত

আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬