ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঢাবি হোস্টেলে ফের গেস্টরুমের নামে নির্যাতনের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ড. কুদরত-ই-খুদা হোস্টেলে নবীন শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসার কথা থাকলেও, হোস্টেলে ‘ম্যানার শেখানোর’ নামে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখে মানসিক ও শারীরিক হেনস্তার ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের ৪৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদল সংশ্লিষ্ট সিনিয়রের উপস্থিতিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাতভর গেস্টরুমে বসিয়ে রাখা হয়। এ সময় তাদের সঙ্গে অশালীন আচরণ, গালিগালাজ এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। যদিও অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করেছেন, তবে শিক্ষার্থীদের ভাষ্যমতে, এটি পুরনো সেই গেস্টরুম সংস্কৃতিরই পুনরাবৃত্তি, যা তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ঢাবি হোস্টেলে ফের গেস্টরুমের নামে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬