ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দেড় দশক পর ‘নগর বাউল’ ছাড়লেন রানা, জেমসের নতুন সঙ্গী এলিন

দেশের কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী জেমসের দল ‘নগর বাউল’-এর দীর্ঘদিনের লাইনআপে বড় ধরনের পরিবর্তন এসেছে। দলটির অন্যতম গিটারিস্ট সুলতান রায়হান খান রানা দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর ব্যান্ডটি থেকে বিদায় নিয়েছেন। ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে জেমসের বিশ্বস্ত সহযোগী হিসেবে তাকে দেখা যেত।

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণে রানা বর্তমানে ব্যান্ডকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই সবার সম্মতিক্রমেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। রানার স্থলাভিষিক্ত হয়েছেন তরুণ গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন। এলিন এর আগে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’-তে বাজিয়েছেন এবং ‘চিরকুট’ ব্যান্ডের সঙ্গেও অতিথি সদস্য হিসেবে কাজ করেছেন।

গত মার্চ মাস থেকে এলিন আনুষ্ঠানিকভাবে নগর বাউলের সঙ্গে যুক্ত হয়েছেন। এমনকি গত পহেলা বৈশাখের কনসার্টেও জেমসের সঙ্গে তাকে গিটার বাজাতে দেখা গেছে। নগর বাউলের বর্তমান লাইনআপে এখন রয়েছেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দেড় দশক পর ‘নগর বাউল’ ছাড়লেন রানা, জেমসের নতুন সঙ্গী এলিন

আপডেট সময় : ১০:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬