ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা ঘোষণা করেন। ৩৬ জন প্রার্থীর এই তালিকায় এবার পুরাতন ও নতুনের সমন্বয়ে আস্থা রেখেছে দলটি।
চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও হবিগঞ্জের সাবেক এমপি শাম্মী আক্তার এবং মৌলভীবাজার-১ (বড়লেখা) আসনের তিনবারের সংসদ সদস্য, প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন হলেও, বাবার উত্তরসূরী হিসেবে বড়লেখা থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রথমবার মনোনয়ন পেলেন। অন্যদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে পূর্বে মনোনয়ন চাওয়া শাম্মী আক্তারকে দলের দুর্দিনে বিশেষ ভূমিকার জন্য এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















