ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিমা রহমান, আলোচনায় শীর্ষে

বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের জন্য সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। ঘোষিত ৩৬ জন মনোনয়নপ্রাপ্তের তালিকায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে এই মনোনয়নে বিশেষ গুরুত্ব এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে সেলিমা রহমান ২০০১-২০০৬ মেয়াদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে নিজের কর্মদক্ষতার প্রমাণ রেখেছেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়েও তিনি অত্যন্ত সমৃদ্ধ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের সন্তান এবং সাবেক বিচারপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের ষষ্ঠ সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খান-এর কন্যা। রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ৩৬ জনের এই মনোনয়ন তালিকা ঘোষণা করেন। এর পূর্বে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেলিমা রহমানের মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব বিএনপির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে এবং আগামী জাতীয় সংসদে দলটির অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিমা রহমান, আলোচনায় শীর্ষে

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬