ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এটি উদ্বোধন করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত উপস্থিত ছিলেন।

মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, এই স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এভিয়েশন খাতে অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে ঢাকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার মাধ্যমে তিনি এই খাতের ভিত্তি রচনা করেছিলেন। মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থাপনা আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে বাংলাদেশ একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত, মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬