প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার বহুল প্রতীক্ষিত সিটি করপোরেশন আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর সরকারের আমলে বগুড়ায় সড়ক ও ড্রেনসহ বহু উন্নয়ন কাজ হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সকাল ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টা ৬ মিনিটে তিনি বগুড়া পৌঁছান। এরপর সকাল ১১টায় তিনি বগুড়া আদালতের নবনির্মিত বার ভবনের ফলক উন্মোচন করেন। জেলা আদালতের সভায় তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং ন্যায়বিচারকে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার হিসেবে গণ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি পায়ে হেঁটে বগুড়া পৌরসভায় যান এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ জনগণকে হাত উঁচিয়ে অভিবাদন জানান। এরপর তিনি বাগবাড়ি গাবতলীর উদ্দেশ্যে রওনা হন।
রিপোর্টারের নাম 




















