তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে মোট ৬৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীদের বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলো হলো: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (৬৮ জন), ফটোগ্রাফার (৬৮ জন), সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৬৮ জন), ড্রাইভার (৬৮ জন), ক্যাটালগার (৬৮ জন) এবং স্টোর অ্যাসিস্ (৬৮ জন)।
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজি অনুবাদের দক্ষতা প্রয়োজন। ফটোগ্রাফার পদের জন্য ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং ডিজিটাল ফটোগ্রাফিতে অন্তত ৬ মাসের কোর্সের সনদ প্রয়োজন। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ডে যথাক্রমে প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। ড্রাইভার পদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স প্রয়োজন। ক্যাটালগার পদের জন্য সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
রিপোর্টারের নাম 

























