ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান ও ধর্মীয় উৎসব

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে অক্ষয় পুণ্যলাভের আশায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের এই বিশেষ ‘অক্ষয় তৃতীয়া’ তিথিতে ধর্মীয় আচার ও উৎসবমুখর পরিবেশে ভক্তরা গঙ্গা স্নানে অংশ নেন।

আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল সকাল ১০টায় অনুষ্ঠিত সমুদ্রস্নান, যেখানে কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেন। স্নান শেষে অনেকেই সৈকতে বসে পরিবার-পরিজন নিয়ে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনায় মগ্ন ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন; এই দিনে পরশুরামের জন্ম হয়েছিল, বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন এবং এদিন সত্যযুগের অবসান হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল।

পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী জানান, ‘অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জিত হয়, যা জীবনের দুঃখ-কষ্ট দূর করে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে—এই বিশ্বাস থেকেই আমরা প্রতি বছর এখানে ছুটে আসি।’ কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে এবং রতন জ্যোতি দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। এছাড়াও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, নলছিটির সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও সাধু-সন্ন্যাসীরা অনুষ্ঠানে যোগ দেন। ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন জানান, স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগত ভক্তদের নিরাপত্তা ও থাকার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান ও ধর্মীয় উৎসব

আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬