ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, তবে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬৫২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা জানান, রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৪১ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে, একজনের মৃত্যু হয়েছে এবং ৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
রিপোর্টারের নাম 























