ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফতুল্লায় গোপন অভিযানে উদ্ধার হলো প্রাণঘাতী ‘পেনগান’

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ এবং এর একটি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব-১১। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকার একটি মাদকসেবনের স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করে একটি ঝোপের ভেতর থেকে একটি পেনগান এবং পেনগানের গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

ফতুল্লায় গোপন অভিযানে উদ্ধার হলো প্রাণঘাতী ‘পেনগান’

আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬