ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত বহু

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (আজ) ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোরের দিকে হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভূঞাপুরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ট্রাম্পের নতুন নির্দেশনায় হামলার স্থগিতাদেশ

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত বহু

আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬