ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান ওমান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে এবং ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন সেনারা একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটি আটক করার পর ইরানি বাহিনী ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দ করার প্রতিশোধ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে, হামলার মাত্রা, ব্যবহৃত ড্রোনের সংখ্যা বা মার্কিন জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
রিপোর্টারের নাম 




















