ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নগর বাউলের লাইনআপে পরিবর্তন: রানা বিদায় নিলেন, যোগ দিলেন এলিন

বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগর বাউল’-এর লাইনআপে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ব্যান্ডটির দীর্ঘদিনের গিটারিস্ট সুলতান রায়হান খান রানা দলটিতে আর নেই। 

তার জায়গায় নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি জানান, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় রানা ব্যান্ডকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই সবার সঙ্গে আলোচনা করেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

দেড় দশকেরও বেশি সময় ধরে নগর বাউলের সঙ্গে ছিলেন রানা। দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে তিনি ব্যান্ডটির ফ্রন্টম্যান জেমসের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সম্প্রতি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

কয়েক দিন ধরেই নগর বাউলের কনসার্টে রানাকে দেখা যাচ্ছিল না। বিশেষ করে পহেলা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তার অনুপস্থিতি ভক্তদের নজরে আসে। সেই কনসার্টেই জেমসের পাশে গিটার বাজাতে দেখা যায় নতুন সদস্য এলিনকে।

এদিকে নতুন গিটারিস্ট হিসেবে যোগ দেওয়া ইসমামুল ফরহাদ এলিন ইতিমধ্যেই সংগীত জগতে পরিচিত নাম। তিনি আগে শূন্য ব্যান্ডের গিটারিস্ট হিসেবে কাজ করেছেন। এ ছাড়া চিরকুট ব্যান্ডের সঙ্গেও অতিথি সদস্য হিসেবে যুক্ত ছিলেন। 

২০২০ সালে অতিথি শিল্পী হিসেবে নগর বাউলের সঙ্গে বাজানোর অভিজ্ঞতাও রয়েছে তার। গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। নতুন এই যাত্রা নিয়ে তিনি উচ্ছ্বসিত বলেও জানা গেছে।

বর্তমানে নগর বাউলের লাইনআপে রয়েছেন- মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

কর্মবিরতি প্রত্যাহার, রামেক হাসপাতালে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

নগর বাউলের লাইনআপে পরিবর্তন: রানা বিদায় নিলেন, যোগ দিলেন এলিন

আপডেট সময় : ০১:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬