ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিলেটে ৪ লাখ ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা, সোমবার থেকে মাসব্যাপী অভিযান

সিলেট জেলায় হাম-রুবেলা (এমআর) প্রতিরোধে এক মাসব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী সোমবার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৪ লাখ ৬৫ হাজার ৫৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

রোববার সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পৃথক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই লক্ষ্যমাত্রার মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৬৮ হাজার ৫৪০ জন শিশু এবং জেলার ১৩টি উপজেলায় ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন শিশু রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, জেলায় মোট ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকার আওতায় আনা হবে। অন্যদিকে, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উল্লেখ করেন, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে নগরীতেও এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির প্রথম ধাপে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি দল কাজ করবে, যেখানে প্রতিটি দলে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম ৬ কর্মদিবস চলবে।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকারের এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে কোনো শিশু টিকা নিতে না পারলে পরবর্তীতে স্থায়ী কেন্দ্র থেকে টিকা গ্রহণের সুযোগ থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

সিলেটে ৪ লাখ ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা, সোমবার থেকে মাসব্যাপী অভিযান

আপডেট সময় : ১০:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬