ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। সভায় জানানো হয়, ১০ মে পর্যন্ত মোট ১১ কার্যদিবসে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচিটি সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর। এই ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি লক্ষ্যভুক্ত শিশু যাতে টিকার আওতায় আসে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

আপডেট সময় : ১০:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬