ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইউআইইউতে হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালিজেশন (আইরিক) এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের যৌথ সহযোগিতায় দুই দিনব্যাপী ‘হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব হ্যাকাথন ২০২৬’-এর বাংলাদেশ রাউন্ড সম্পন্ন হয়েছে। ঢাকার আঞ্চলিক কেন্দ্র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে ইউআইইউ। সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়।

এবারের হ্যাকাথনের মূল প্রতিপাদ্য ছিল স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার। বিশ্বজুড়ে ৪৬টি দেশের ৫০টিরও বেশি কেন্দ্রে এই প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ৬৫০টিরও বেশি আবেদন জমা পড়লেও চূড়ান্ত পর্বে ১৭টি দল তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।

প্রতিযোগিতায় মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও ইউআইইউর সমন্বয়ে গঠিত ‘টিম ম্যাভেরিক’ বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। তারা শিশুদের ডিসলেক্সিয়া শনাক্তকরণে এআই-চালিত একটি বিশেষ লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা শিশুদের মেধা বিকাশে সহায়তা করবে। সমাপনী বক্তব্যে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, এ ধরনের আয়োজন দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

ইউআইইউতে হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

আপডেট সময় : ০৯:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬