ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নতুন গান ‘নিদয়া’ নিয়ে আসছেন জিসান খান শুভ

‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’ ও ‘ঘুণপোকা’র মতো জনপ্রিয় গানের শিল্পী জিসান খান শুভ শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন। ‘নিদয়া’ শিরোনামের একটি বিরহী ঘরানার গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে প্রকাশিতব্য এই গানটির কথা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই।

গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। প্রিয় মানুষ হারানোর হাহাকার ফুটে উঠবে এই গানের গল্পে। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ, যেখানে জিসান খান শুভর সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন নুসরাত জাহান ফাতেমা। শিল্পী জানান, শ্রোতাদের মানসম্পন্ন বিনোদন দিতে গানটি অনেক সময় ও যত্ন নিয়ে তৈরি করা হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে। একই সঙ্গে এটি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও শুনতে পাবেন শ্রোতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

নতুন গান ‘নিদয়া’ নিয়ে আসছেন জিসান খান শুভ

আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬