ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের পর স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ।

স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার ইতোমধ্যেই স্থানীয় সরকার আইন সংশোধনের কাজ শুরু করেছে। কমিশনও এ বিষয়ে কাজ করবে। তবে বর্তমানে ইসির মূল মনোযোগ নারী সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার দিকে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের পরবর্তী ধাপগুলো নিয়ে চিন্তা করা হবে।

বর্তমানে নারী আসনের নির্বাচন নিয়ে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার স্থানীয় সরকারগুলোর আইন সংশোধন করে দলীয়ভাবে ভোটের বিধান তুলে দিয়েছে। ফলে ভোটের আগেই সে অনুসারে বিধিমালা সংশোধন করতে হবে, এরপর নির্বাচন হতে পারবে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোয় প্রশাসক নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনা করছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

সংরক্ষিত নারী আসনের পর স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনে ইসি

আপডেট সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬