ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দেড় লাখ টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ, আবেদন ফি নেই

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্যন্ত আকর্ষণীয় এই পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক পর্যায়ে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে নবায়নযোগ্য। বেতন ছাড়াও বাড়ি ভাড়া, উৎসব বোনাস ও বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে কোম্পানি। নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিসহ ঢাকার পল্টনে অবস্থিত কোম্পানির ঠিকানায় পাঠাতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

দেড় লাখ টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ, আবেদন ফি নেই

আপডেট সময় : ০৮:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬