ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মমেক ছাত্রাবাসে সংঘর্ষ: দুই নেতাকে অব্যাহতি, ক্লাস-পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে পদ থেকে এবং নাফিউল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী আমান উল্লাহ মুয়াজের ভাই ডা. আহমদ শফি বাদী হয়ে ৩২ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে আটক শিক্ষার্থী নাফিউল ইসলামকে। উদ্ভূত পরিস্থিতিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আগামী সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে আহত দুই শিক্ষার্থী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো বিষয়টি তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মমেক ছাত্রাবাসে সংঘর্ষ: দুই নেতাকে অব্যাহতি, ক্লাস-পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬