ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সংগ্রামী নারীর জীবনযুদ্ধ নিয়ে আসছে নতুন সিনেমা ‘আতরবিবি লেন’

সমাজের প্রান্তিক ও সংগ্রামী নারীদের জীবনের রূঢ় বাস্তবতা নিয়ে বড় পর্দায় আসছে নতুন চলচ্চিত্র ‘আতরবিবি লেন’। মিজানুর রহমান লাবুর পরিচালনায় এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। সম্প্রতি সিনেমাটির প্রথম গান ‘তোরই মায়ায়’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে এটি বেশ আলোচনায় এসেছে। আধুনিক ফোক ও রোমান্টিক সুরের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার।

সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে আতরবিবি নামের এক নারীকে কেন্দ্র করে, যিনি একটি সাধারণ ও সম্মানজনক জীবনের স্বপ্ন দেখেন। কিন্তু সমাজের স্বার্থান্বেষী মানুষের প্রতারণা তার জীবনকে বারবার সংকটে ফেলে দেয়। প্রতিকূলতার বিরুদ্ধে তার টিকে থাকার লড়াই এবং আত্মমর্যাদা রক্ষার গল্পই সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। পরিচালক লাবুর মতে, দর্শক এই সিনেমায় মাটির ঘ্রাণ এবং জীবনের চরম সত্য খুঁজে পাবেন।

সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মোস্তফা প্রকাশ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী ও জয়রাজসহ একঝাঁক তারকা। অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুমি জানান, চরিত্রটিকে জীবন্ত করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং তিনি আশাবাদী যে দর্শকদের ভালোবাসা পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার জেরে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

সংগ্রামী নারীর জীবনযুদ্ধ নিয়ে আসছে নতুন সিনেমা ‘আতরবিবি লেন’

আপডেট সময় : ০৭:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬