দর্শকপ্রিয় পারিবারিক গল্পের নাটক ‘এটা আমাদের গল্প’ তার দীর্ঘ পথচলা শেষ করতে যাচ্ছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটি গত বছর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার হয়ে আসছিল। নাটকের শেষ পর্যায়ের শুটিং চলাকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাটকটি শেষ হওয়ার খবর জানানো হয়।
সংবাদ সম্মেলনে নাটকের অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু এবং সুনেরাহ বিনতে কামালসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। শিল্পীরা জানান, এই নাটকের মাধ্যমে তারা দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। বিশেষ করে পারিবারিক বন্ধনের গল্পটি সর্বস্তরের মানুষের মন জয় করেছে।
অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ২০ বছরের ক্যারিয়ারে কোনো নাটকের এপিসোডের জন্য দর্শকদের এমন অপেক্ষা তিনি আগে দেখেননি। অন্যদিকে ইন্তেখাব দিনার এবং সুনেরাহ বিনতে কামাল এই নাটকের জার্নিকে তাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। নির্মাতা রাজ জানান, এই নাটকটি একটি সুন্দর পরিবারের মতো ছিল, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবে।
রিপোর্টারের নাম 

























