ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দাম বাড়লেও বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর থেকেই বরিশালের পেট্রোল পাম্পগুলোতে চরম অস্থিরতা বিরাজ করছে। রোববার সকাল থেকে নগরীর প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও অধিকাংশ পাম্পেই তেল মিলছে না। অনেক পাম্প কর্তৃপক্ষ জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন চালকরা।

সরেজমিনে নগরীর নতুনবাজার এলাকায় দেখা গেছে, পাশাপাশি অবস্থিত পাম্পগুলোতে শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো এখন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকা, মাহিন্দ্রায় ৫০০ টাকা এবং প্রাইভেট কারে ১০০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। চালকরা অভিযোগ করেছেন, বর্ধিত দাম দেওয়ার পরও তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বর্তমানে বরিশালের বাজারে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। পরিবহন চালকরা জানিয়েছেন, তেলের দাম বাড়লেও তারা এখনো ভাড়া বৃদ্ধি করেননি, যা তাদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদ ছাড়ার পর ইসলামী ব্যাংক জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন চুপ্পু: দেশত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে

দাম বাড়লেও বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে দীর্ঘ লাইন

আপডেট সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬