সাভার সেনানিবাস এলাকায় অবস্থিত সেনা পাবলিক স্কুল ও কলেজ প্রভাষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কলেজ শাখার রসায়ন বিষয়ের জন্য একজন যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্ত শিক্ষক জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী বেতন পাবেন। এছাড়া বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিসহ অন্যান্য আকর্ষণীয় প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং পেমেন্ট রশিদটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। প্রার্থীর বয়সসীমা ৫ মে ২০২৬ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
রিপোর্টারের নাম 

























