ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার তাদের প্রতিষ্ঠানে ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় দক্ষতা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকার উত্তরা সেক্টর-১১ তে। মাসিক বেতন হিসেবে ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রার্থীরা টি/এ, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাসসহ নানা সুযোগ-সুবিধা পাবেন। যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
রিপোর্টারের নাম 
























