চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১টি ক্যাটাগরিতে মোট ২৩ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ কিছু পদের ক্ষেত্রে এবং বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদন ফি বাবদ পদের ধরণ অনুযায়ী ৫৬ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























