ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হজের পরিসংখ্যানে শীর্ষে ঢাকা বিভাগ, সবচেয়ে কম যাত্রী বরিশাল থেকে

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, এবারের হজযাত্রীদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৫ শতাংশ এবং নারী ৩৫ শতাংশ। ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৩৬ দশমিক ৩৭ শতাংশ মানুষ হজে যাচ্ছেন, আর সর্বনিম্ন ৩ দশমিক শূন্য ৩ শতাংশ যাচ্ছেন বরিশাল বিভাগ থেকে।

বয়স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হজযাত্রীদের বড় একটি অংশ অর্থাৎ ৩২ দশমিক ৬৮ শতাংশের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া সত্তরোর্ধ্ব হজযাত্রী রয়েছেন ৫ দশমিক ৯৪ শতাংশ। গত শুক্রবার রাত থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে, যেখানে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারিভাবে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন।

পেশাগত দিক থেকে এবারের হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ীদের প্রাধান্য সবচেয়ে বেশি, যা প্রায় ৪০ শতাংশ। এরপরই রয়েছে গৃহিণীদের অবস্থান (৩১ শতাংশ)। অন্যান্য পেশার মধ্যে বেসরকারি চাকরিজীবী ১০ শতাংশ এবং কৃষক ৫ শতাংশ। উল্লেখ্য, বিভাগীয় পরিসংখ্যানে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম (২০.২ শতাংশ) ও রাজশাহী (১৩.১৩ শতাংশ) বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

হজের পরিসংখ্যানে শীর্ষে ঢাকা বিভাগ, সবচেয়ে কম যাত্রী বরিশাল থেকে

আপডেট সময় : ০৮:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬