ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে বিড়ির আগুনে ভস্মীভূত প্লাস্টিক কারখানা, দগ্ধ ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া শাহদৌলতপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে হাতাহাতির সময় জ্বলন্ত বিড়ির আগুন অসাবধানতাবশত জ্বালানির ওপর পড়লে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি প্লাস্টিক কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় তিন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। তারা হলেন—সোলাইমান (৩২), তানভীর হোসেন (১৯) এবং শুভ। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসার আগেই কারখানার অধিকাংশ মালামাল ভস্মীভূত হয়ে যায়।

কারখানার মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা জানান, কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুনের চিৎকার শুনে তারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

কুমিল্লার বুড়িচংয়ে বিড়ির আগুনে ভস্মীভূত প্লাস্টিক কারখানা, দগ্ধ ৩

আপডেট সময় : ১১:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬