কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পুকাই চন্দ্র বর্মণ ওরফে মো. উসমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তার মায়ের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই পরোয়ানা জারি করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ওই যুবকের বিরুদ্ধে মারামারি ও চুরিসহ বিভিন্ন ধারায় দণ্ডবিধির ৩২৩, ৩৮০ ও ৪২৭ ধারায় অভিযোগ রয়েছে। মামলার পর তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। এর মধ্যে মাসখানেক আগে তিনি এফিডেভিটের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























