ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসি সহ ২০ জন আহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পৌরসদরের টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ওসি সহ চার পুলিশ সদস্য এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়াও, উভয় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এই বিরোধ পরবর্তীতে উত্তেজনার সৃষ্টি করে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সে সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছিল।

তবে, শনিবার দুপুরে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান সহ চার পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসি সহ ২০ জন আহত

আপডেট সময় : ০৮:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬