ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এ ২৩ নতুন মুখ

সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর জাতীয় সাংগঠনিক কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন নতুন সংগঠক হিসেবে যোগ দিয়েছেন। শনিবার অল্টারনেটিভস-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার জন্য অল্টারনেটিভস গঠন করা হয়েছে। প্রথম ধাপে ২৩ জন নতুন সংগঠক যোগ দেওয়ার কথা উল্লেখ করে প্ল্যাটফর্মটি জানিয়েছে, ধাপে ধাপে এই কমিটি আরও বাড়ানো হবে। দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে শীঘ্রই একটি রাজনৈতিক রূপরেখা প্রকাশ করবে সংগঠনটি।

অল্টারনেটিভস জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক-অর্থনৈতিক-নাগরিক নিরাপত্তার অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ধিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা। কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এ ২৩ নতুন মুখ

আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬