ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান ‘কোথায় যেন’ মুক্তি পেল

বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘কোথায় যেন’। এই গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সংগীতশিল্পী বিনতি। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘পহেলা বৈশাখের আবহকে সামনে রেখে ‘কোথায় যেন’ গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খানকে। রাজ ইসলাম পরিচালিত এই ভিডিওটি প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে, যা শহরের পুরোনো আমেজকে তুলে ধরেছে। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগকে দৃশ্যায়নের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

গানে গিটার ও রিদমে ছিলেন বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে। গানটি বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

বাংলা নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান ‘কোথায় যেন’ মুক্তি পেল

আপডেট সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬